লিড নিউজ

বিয়ানীবাজার নিউজ ২৪. কম’র ৩য় বর্ষপূর্তি উদযাপন

আহমদ রেজা চৌধুরী:
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলার প্রথম অনলাইন পত্রিকা বিয়ানীবাজার নিউজ ২৪. কম এর ৩য় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

বুধবার রাত ৮টায় রয়েল স্পাইসি রেস্তুরায় কেক কেটে পত্রিকার ৪র্থ বর্ষের পদার্পনকে স্মরণীয় করে রাখেন অতিথিরা।
বিয়ানীবাজার নিউজ ২৪ এর সম্পাদক আহমেদ ফয়সাল’র সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক রাজু ওয়াহিদ’র পরিচালনায় ৪র্থ বর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়্যারম্যান আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মু : আসাদুজ্জামান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুক্কুর, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বিয়ানীবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলার আব্দুর রহমান আফজল, বিয়ানীবাজার নিউজ ২৪.কম এর প্রধান সম্পাদক আব্দুল ওয়াদুদ, বিয়ানীবাজার প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল, সাংবাদিক হাসান শাহরিয়ার, মাছুম আহমেদ, সুয়াইবুর রহমান স্বপন, সিপার আহমদ পলাশ, আবু তাহের রাজু, আহমদ রেজা চৌধুরী, তাজবীর আহমদ ছাইম প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক জালাল আহমদ ও শহিদুর রহমান, বিয়ানীবাজার ক্রিকেট লীগ’র চেয়ারম্যান জুনেদ খাঁন, জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আমান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন তারেক, সিদ্দিকুর রহমানন, এবিএস সিদ্দিক, শিক্ষক আফজাল আহমদ ও তন্ময় পাল চৌধুরী, জেলা ছাত্রসমাজ নেতা শফিউর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান খান বলেন, সততা ও নিষ্ঠার সাথে গত তিন বছর বিয়ানীবাজার নিউজ ২৪ যে ভূমিকা রেখেছে তা আমাদের এ অঞ্চলের জন্য প্রয়োজন ছিল। আশা করি তারা নতুন উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে।
সভাপতির বক্তব্যে বিয়ানীবাজার নিউজ ২৪ এর সম্পাদক আহমেদ ফয়সাল বলেন, পত্রিকার শুরুতেই অনলাইন বিষয়টি নিয়ে পাঠকদের মধ্যে কিছুটা কৌতুহল ছিল। অনলাইন পত্রিকার প্রতিপাঠকদের আশ্বস্থ করতে আমাদের প্রথম পর্যায়ে বেগ পেতে হয়েছে। ধীরে ধীরে এসব সমস্যা কাটিয়ে উঠে পাঠকরাই আমাদের উৎসাহিত করেছেন পূর্ণ কলবরে এগিয়ে যেতে। আমরা সততা ও নিষ্ঠার গত তিনটি বছর পার করেছি। সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাব এবং নতুন নতুন বিষয়, চিন্তা ও মনন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তিনি পত্রিকার জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

Related Articles

Back to top button