বালাগঞ্জে স্থায়ী স্থাপনা নিয়ে উত্তেজনা, বাজার কমিটির উদ্যোগে উত্তেজনা প্রশমিত


নিজস্ব প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নে স্থায়ী স্হাপনা নিয়ে সনাতন ধর্মালম্বীদের মধ্যে উৎকন্ঠা বিরাজ করে,সনাতন ধর্মালম্বীদের অভিযোগ জায়গাটি মন্দিরের এবং ঐ জায়গা দিয়ে প্রতি বছর দুর্গাপূজায় পুকুরে প্রতিমা বিসর্জন করা হয়।
কিন্তু হটাৎ করেই ইউনিয়নের বাদেহস্হিদুর গ্রামের ফুচকা ব্যবসায়ী লেবু মিয়া(৫০) স্হায়ী স্হাপনা নির্মাণ শুরু করেন। তৎক্ষনাৎ সনাতনধর্মালম্বীরা মন্দিরে জড়ো হতে থাকেন, তারা বিষয়টি বাজার কমিটিসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের অবহিত করেন। তৎক্ষনাৎ বাজার কমিটির নেতৃবৃন্দসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এসে স্থাপনা উচ্ছেদ করেন।
এ ব্যাপারে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জুল হোসেন বলেন, বাজার কমিটির অনুমতি ছাড়া স্হায়ী স্হাপনা নির্মাণ করায় উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তি বিরাজ করছে। বর্তমান কমিটির সভাপতি পিযুষ দেব বিষয়টি স্হায়ী সমাধানের জন্য সংশ্লিষ্টদের আহব্বান জানাই। স্হায়ী স্হাপনা নির্মাণ কারী লেবু মিয়া বলেন “আমি মানাইছিলাম আবার তুলিলাইছি।




