প্রবাসলাইফ স্টাইললিড নিউজ

মায়ের সুরক্ষায় গর্ভপাতের জন্য অর্থ বরাদ্দ

এইচ বি রিতা: আমেরিকার বিভিন্ন স্টেট থেকে আসা স্বল্প আয়ের নারীদের গর্ভপাতে সাহায্য করতে নিউইয়র্ক সিটি ২ লাখ ৫০ হাজার ডলার বরাদ্দ করা হয়েছে। নিউইয়র্কে মায়ের সুরক্ষায় গর্ভপাতের অধিকার বাড়ানোর বিষয়টি নিয়ে রক্ষণশীল মহলের সঙ্গে উত্তেজনা বিরাজ করছিল। যদিও অর্থের পরিমাণ কম, তবু বরাদ্দকৃত অর্থের কারণে নতুনভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে। রক্ষণশীলরা গর্ভপাত নিষিদ্ধে জোরালো পদক্ষেপ নিয়েছে।
ম্যানহাটনের ডেমোক্র্যাট সিটি কাউন্সিলর কার্লিনা রিভেরা ও কাউন্সিলর স্পিকার কোরি জনসনের মুখপাত্র জেনিফার ফারমিনোর দেওয়া তথ্য অনুসারে, ‘নিউইয়র্ক অ্যাবরশন অ্যাকসেস’ তহবিলে অর্থটি চলে যাবে।
গর্ভপাত অ্যাকটিভিস্টরা মনে করছেন, এই প্রথমবারের মতো সিটি গর্ভপাতের জন্য নগদ অর্থ বরাদ্দ করেছে।
সিটি কর্মকর্তারা বলেন, কাউন্সিল এবং মেয়র অফিসের মধ্যে বাজেটে অন্তর্ভুক্ত করা অর্থ নিয়ে আলোচনা করা হবে। যার ফলে প্রায় ৫০০ জন নারী তাঁদের গর্ভধারণ বন্ধ করতে পারবেন।
সিটি ‘নন প্রফিট প্ল্যান্ড পেরেন্টহুড’কে তহবিল সরবরাহ করে, তবে সেই সংস্থার অনুমোদিতরা রোগীদের একটি স্লাইডিং স্কেলে চার্জ করে এবং বিভিন্ন ধরনের পরিষেবা সরবরাহ করে থাকে। শহরের পাবলিক হাসপাতাল সিস্টেমগুলোও গর্ভপাত করে। কিন্তু আয়, ব্যক্তিগত ইনস্যুরেন্স এবং মেডিকেড প্রমাণের জন্য নারীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়।
‘অ্যাবরশন অ্যাকসেস তহবিল’ গর্ভপাতের জন্য সেই সব নারীদের অর্থ প্রদান করে, যাদের পক্ষে ইনস্যুরেন্স বা মেডিকেইডে ক্লিনিকে পেমেন্ট করা সম্ভব হয় না। প্রায় এক-তৃতীয়াংশ তহবিল নিউইয়র্কে গর্ভপাতের জন্য আসা নারীদের কাছে যায়। বেশ কিছু সিটি ও ফেডারেল কর্মকর্তারা বলছেন, জনগণকে গর্ভপাতের জন্য অর্থ প্রদান করা উচিত।
এ বছর নয়টি স্টেট গর্ভপাত নিষিদ্ধ করেছে এবং আইনি লড়াই জোরদার করেছে। গর্ভপাত বিরোধীরা প্রত্যাশা করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে গর্ভপাত নিয়ে ‘রো ভি ওয়েড’ সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে। কিন্তু প্রতিক্রিয়া হিসেবে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি স্টেট গর্ভপাত আইন পাস করেছে বা এমন আইন প্রণয়ন করছে যা গর্ভপাতের অধিকারকে আরও শক্তিশালী করবে।
গত সপ্তাহের শুরুর দিকে মেইনের গভর্নর জেনেট মিলসের স্বাক্ষরিত আইনটি নার্স ও চিকিৎসক সহকারীদের গর্ভপাত করার অনুমতি দেয়। জানুয়ারিতে রো সিদ্ধান্তের ৪৬তম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ‘রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাক্ট’ (প্রজনন স্বাস্থ্য আইন) স্বাক্ষর করেন। যা ডাক্তারদের পাশাপাশি চিকিৎসা পেশাদারদেরও গর্ভপাতের জন্য অনুমোদন দেয়। নিউইয়র্ক বিলটি ২৪ সপ্তাহ পর স্বাস্থ্য বা জীবন ঝুঁকিগ্রস্ত হলে বা ভ্রূণটি কার্যকর না হলে নারীদের গর্ভপাত করার অনুমতি দেয়।
রো এর সিদ্ধান্তের আগে নিউইয়র্কের উদারনীতির কারণে বিভিন্ন স্টেট থেকে আসা নারীদের গর্ভপাতের বিষয়টি ছিল সহজ। নারী ককাস কাউন্সিলের চেয়ারম্যান মিসেস রিভেরা বলেন, ‘আমরা দেশ জুড়ে গর্ভপাত নিষিদ্ধ করার খবরটি শুনেছি এবং এতে আমাদের অনেকেই অসহায় বোধ করেছেন।’
নারীদের গর্ভপাতের জন্য যাদের সহায়তা প্রয়োজন, তাঁরা এই গ্রুপকে কল করবেন। ২৪ ঘণ্টার মধ্যে গ্রুপটির স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া জানাবে। অবস্থা মূল্যায়নের পর সংস্থাটি সরাসরি ক্লিনিকে গর্ভপাতের বিল প্রদান করে। কিছু ক্ষেত্রে এটি নারীদের ভিন্ন গ্রুপে পাঠায় যেখানে তাঁদের যাতায়াত খরচ দেওয়া হয়। ২০১৮ সালে প্রায় ৬০০ জন নারীকে গর্ভপাতের জন্য অর্থ প্রদান করা হয়েছে।

Related Articles

Back to top button