সিলেট বিভাগ

দোয়ারাবাজারে পুকুরে ডুবে দু’ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মান্নারগাও গ্রামে নান্টু দাসের বাড়ির পুকুরে এঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলো- জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের কানাই দাসের পুত্র চয়ন দাস (৭) ও মান্নারগাও গ্রামের নান্টু দাসে পুত্র নিরব দাস (৫)।


নিহতের পারিবার ও পুলিশ জানায়, ১৫ দিন আগে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের চয়ন দাস তার মায়ের সংগে খালার বাড়ি মান্নারগাও গ্রামে বেড়াতে আসে। সোমবার বিকেলে দুই শিশু বাড়ির আংগিনায় খেলাধুলা করছিল। খেলাধূলার এক পর্যায়ে তারা বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়।

পরে অনেক খুঁজাখুজির পর রাতে বাড়ির পাশে পুকুরের তলদেশ থেকে দুই শিশুকে উদ্ধার করে আড়াইশ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসাপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃতঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, খেলাধূলার এক পর্যায়ে দুই শিশু বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মারা যায়। তারা পরস্পরের খালতো ভাই হয়।

Related Articles

Back to top button