লিড নিউজসারাদেশ

চিকিৎসক না থাকায় সিজার করলেন সিভিল সার্জন

অন্তঃসত্ত্বা মায়ের অপারেশন করেন সিভিল সার্জনলক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে একজন অন্তঃসত্ত্বা মাকে সিজার করেছেন জেলার সিভিল সার্জন ডা. আবদুল গফফার। করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে ছুটির মধ্যে ডাক্তার না থাকায় তিনি নিজে গিয়েই সিজার করেছেন। গত শুক্রবার এ ঘটনা ঘটে। অপারেশনের পর জন্ম নেওয়া নবজাতক ও মা সুস্থ আছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে যানা যায়, গত শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের টেলিফোনে একটি কল আসে। কলটি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে একটি বেসরকারি হাসপাতালের নাম করে একজন জানান, ওই হাসপাতালে একজন অন্তঃসত্ত্বা মা প্রসব বেদনায় কাতরাচ্ছেন। অনেক চেষ্টা করেও কোনও ডাক্তার ম্যানেজ করতে পারছেন না। রোগীর অবস্থা এমন যে, কোথাও রেফার করাও যাচ্ছে না। বিষয়টি অফিসে অবস্থানরত সিভিল সার্জন ডা. আবদুল গফফারকে জানানো হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. ইকবাল মাহমুদকে (এনেসথেসিস্ট) সঙ্গে নিয়ে সিভিল সার্জন ওই হাসপাতালে যান। তিনি নিজেই ওই মায়ের অপারেশন করেন। আল্লাহর রহমতে প্রসূতি মা ও নবজাতক সুস্থ আছেন।

এ বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘এই সংকটময় সময়ে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সংকট সব সময় থাকবে না, কিন্তু আমরা সবাই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি কিনা সে বিষয়ে লক্ষ রাখতে হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

Related Articles

Back to top button