সিলেটে ৪১৮ জন যাত্রী নিয়ে হজ্বের প্রথম ফ্লাইট শুরু


মোঃ মতিউর রহমানঃ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে ৪১৮ জন হজ্বযাত্রী নিয়ে সোমবার বিকেলে ৫টা ৫০ মিনিটে জেদ্দার উদ্দ্যেশে আকাশে উড়াল দিল সিলেট থেকে হজ্বের প্রথম ফ্লাইট। (বোয়িং ৭০৪৭)
এ সময় হজ্বের প্রথম ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পরিচালনা পর্ষদ বিবিপি, এনডিইউ, পিএসসি-চেয়ারম্য
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ। এসময় সিলেট বিমানবন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবারের প্রথম ফ্লাইটের পরে আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট টানা তিনদিন আরোও ৩টি ফ্লাইট উড়বে সিলেট থেকে। প্রতিটি ফ্লাইটে হজ্বযাত্রী থাকবেন ৪১৯ জন করে। এই ৪টি ফ্লাইটসহ সিলেটে আরোও একটি ফ্লাইটের দাবি করেছেন ট্রাভেলস ব্যবসায়ীরা। এসময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী মকবুল হোসেন।




