লিড নিউজ

শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা, সাপ্তাহিক পুরস্কার বিতরণী ও জন্মদিন উদযাপন

নিউজ ডেস্ক :  ২৬/০৮/২০১৭ইং তারিখে জামতলা ক্যাম্পাসে সিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অনুশীলন কোচিং এর শ্রেষ্ঠ শিক্ষক সম্মননা, সাপ্তাহিক পুরস্কার ও  সিনিয়র শিক্ষক বাপ্পন রায়ের জন্মদিন অনুষ্ঠান পালন করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি:  বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি মাইনুল হাসান টিটু, প্রধান বক্তা :  হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চৌধুরী টিউটেরিয়ালের চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, বিশেষ অতিথি : সাব্বির আহমদ, আইন সম্পাদক, হৃদয়ে ৭১ ফাউন্ডেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক রনদ্বীপ চৌধুরী লিংকন। স্বাগত ও শুভেচ্ছা  বক্তব্য রাখেন সুমন চক্রবর্ত্তী ও আব্দুর রহমান। পরিচালনায় ছিলেন অমিতাভ চক্রবর্ত্তী রনি, পরিচালক অনুশীলন কোচিং হোম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক সম্মাননা হিসেবে কোচিং এর সিনিয়র শিক্ষক শোভন রায় ও বাপ্পন রায়কে  ক্রেস্ট তুলে দেওয়া হয়। তাছাড়াও  সাপ্তাহিক পরীক্ষায় ১ম ও ২য় স্থান অধিকারী ছাএ-ছাএীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং ছাএ-ছাএীসহ উপস্থিত সবাই বাপ্পন স্যারকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও অতিথিবৃন্দ ফুল দিয়ে তাকে বরণ করে নেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকদ্বয় তাদের অনুভূতি ব্যক্ত করেন আর সুদূর কানাডা থেকে অনুশীলন কোচিং হোম এর প্রতিষ্ঠাতা পরিচালক অপু কান্তি দেবরায় সবাইকে শুভেচ্ছা জানান।

Related Articles

Back to top button