লিড নিউজ

মাদারীপুরে স্কুলে বোমা বিস্ফোরণ

এসবিএন ডেস্ক:
মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো শিক্ষার্থী আহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ৯টার দিকে বোমা বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দা মাসুদ তালুকদার জানান, পরীক্ষার সময় বিদ্যালয়ের নিচ তলায় বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়াও স্কুলের এক প্রান্তে অবিস্ফোরিত একটি বোমা দেখা গেছে বলেও তিনি জানান।

মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button