লিড নিউজ

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান

নিউজ ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সিলেটের সর্বস্থরের নাগরিকবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,পবিত্র ঈদ উল আযহা সুমহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল­াহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানী পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানী মহান আল­াহ তায়ালার রহমত স্বরূপ।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ উল আজহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল­াহর রহমত কামনা করেন।

Related Articles

Back to top button