লিড নিউজ

শাবিপ্রবিতে ইংলিশ ফুটবল ফেস্টের উদ্বোধনী ম্যাচে বুফ্যালো সোলজার্সের বিশাল জয়

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষোলতম ব্যাচের উদ্যোগে আয়োজিত ইংলিশ ফুটবল ফেস্টের উদ্বোধন হয়েছে হয়েছে গত শুক্রবার (৪ আগষ্ট)।

ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক শরীফা ইয়াসমীন এবং বাংলাদেশ ছাত্রলীগ শাবিপ্রবি শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন।

20662641_1194869413950617_44634019_o

উদ্বোধনী ম্যাচে এফসি ইনফার্নোর মুখোমুখি হয় শক্তিশালী প্রতিপক্ষ বুফ্যালো সোলজার্স। ৪০ মিনিটের ম্যাচে ৪-০ গোলে জয় পায় বুফ্যালো সোলজার্স। বুফ্যালো সোলজার্সের পক্ষে দুটি গোল করেন অধিনায়ক সুকান্ত চৌধুরী এবং একটি করে গোল করেন নয়ন ও রাজন।

প্রসঙ্গত, ইংরেজি বিভাগের ইতিহাসে এবারই প্রথম ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে ছয়টি টিম অংশ নিয়েছে।

Related Articles

Back to top button