অবশেষে শিরোপা ছিনিয়ে নিল শ্রীলঙ্কা!


সিলেট মিডিয়া ডেস্ক :: বোলাররা জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে ২২১ রানে অল আউট করে। কিন্তু ভাগ্যকেই কি দুষবেন শুধু? পুরো ম্যাচেই একই চিত্র। মুশফিকুর রহীম একবার রিভিউ নিয়ে বাঁচলেন। ওইটুকুই। ফলে আরও একটি স্বপ্নভঙ্গের গাঁথাই রচিত হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
সঙ্গীদের ব্যর্থতায় বৃথা গেল মাহমুদউল্লাহ রিয়াদের লড়াই। চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কার কাছে আবারও বড় ব্যবধানে হারতে হলো টাইগারদের। অধরা শিরোপাটি চোখের সামনেই উদযাপন করতে দেখলেন লঙ্কানদের। ত্রিদেশীয় সিরিজে শনিবার বাংলাদেশের হার ৭৯ রানের।
টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশ ফেভারিট। কিন্তু শেষটায় চরম ব্যাটিং ব্যর্থতার নির্লজ্জ প্রকাশ। আরব তাতে দুই ম্যাচ খেলেই ফাইনালে উঠে শিরোপায় হাত দিয়ে রেখেছিল মাশরাফির দল। তাদের সেই হাত সরিয়ে দিয়ে নিজেদের হাতে শিরোপাটা তুলে নিয়ে তাতে চুমু খেলেন শেষে লঙ্কানরা।
২২২ রানের মাঝারী লক্ষ্য তাড়া করতে নেমে ধীর গতিতে শুরু করে বাংলাদেশ। ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বড় চাপে বাংলাদেশ। সে চাপ আরও বাড়িয়ে তোলেন সাব্বির রহমান। দলীয় ২২ রানে বিলাসী শট খেলতে গিয়ে আউট হন তিনিও। টপ অর্ডারের সেরা ৩ উইকেট হারিয়ে দিশেহারা অবস্থা তখন টাইগারদের।
দিনের শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহর বিদায়েই নিশ্চিত হয় ৮৯ রানের বিশাল হারটি। ৫৩ বল বাকি থাকতেই ১৪২ রানে অলআউট। অভিষেকেই বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন শিহান মাদুসানাকা। ২৬ রানের খরচায় ৩টি উইকেট তার। ২টি করে উইকেট দুশমান্ত চামিরা ও আকিলা ধনাঞ্জয়ের।



