লালমনিরহাটে বন্যা পরবর্তী ত্রাণ বিতরণে তৎপর এমপি প্রার্থীরা


রাজ্জাকুর ইসলাম (রাজ্জাক), লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে বন্যা পরবর্তী ত্রাণ বিতরণের সময় নির্বাচনী প্রচারণায় তৎপর হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ত্রাণ বিতরণের সময় কখনও বুকে জড়িয়ে ধরে, কখনও মাথায় হাত বুলিয়ে নানা কৌশলে বন্যার্তদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা।
সরাসরি ভোট না চাইলেও তাদের আচরণেই মিলে ভোট চাওয়ার আকুতি। প্রতিটি রাজনৈতিক দলের নেতারা বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করছেন। ত্রাণ বিতরণের সময় তারা নিজেদের কথা বলছেন, তাদের মনে রাখার কথা বলছেন। পাশাপাশি অন্য দলের সমালোচনাও করছেন। জানান দিচ্ছেন সামনে নির্বাচন, ত্রাণের বিষয়টা যেন মনে থাকে! কোন কোন নেতা ছবি তুলছেন নির্বাচনে দলীয় প্রার্থী হতে, কারণ ত্রাণ বিতরণের এসব ছবি পরবর্তীতে তারা কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানা গেছে। বন্যার পরের দিনে নির্বাচনী এলাকায় ছুটে আসেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাট
বন্যার দিন থেকেই লালমনিরহাট সদর উপজেলায় ত্রাণ বিতরণে তৎপর হয়ে উঠেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। কখনও গাড়িতে করে আবার কখনও পায়ে হেঁটে কোমর পানি পার হয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে ত্রাণ বিতরণে ছুটে চলেছেন তিস্তা ও ধরলার চরাঞ্চলে। সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘লালমনিরহাট জেলায় এবারে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সরকারিভাবে বন্যার্তদের মাঝে তেমন ত্রাণ বিতরণ করা হচ্ছে না। আমরা দলীয়ভাবে ত্রাণ নিয়ে বন্যাদূর্গতদের পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি।’ এছাড়াও বিএনপি’র কেন্দ্রীয় ত্রাণ কমিটি লালমনিরহাটে এসে ত্রাণ বিতরণও করেছে। সংবাদ সম্মেলন করে লালমনিরহাট তথা উত্তরাঞ্চলকে বন্যাদূর্গত এলাকা ঘোষণার দাবিও জানিয়েছে দলটির কেন্দ্রীয় ত্রাণ কমিটি। আর নেতাকর্মীদের নিয়ে ত্রাণ বিতরণ করে গণ সংযোগে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাট
হাতীবান্ধা উপজেলার সির্ন্দুনা এলাকার বন্যা কবলিত মনজুর হোসেন ও সামসুল আলম জানান, এবারের বন্যায় সরকারের পাশাপাশি অনেক রাজনৈতিক দল ত্রাণ বিতরণ ও বিভিন্ন ভাবে সহযোগীতা করছেন। সকলের সর্বাত্রক সহযোগিতায় আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলা করছি।
প্রসঙ্গত, চলতি বছর তিস্তা, সানিয়াজান ও ধরলা নদীর পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের ৫ উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। ওই বন্যায় সরকারি হিসেবে ১ লক্ষ ২ হাজার ৭ শত ৫০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়ে গেছে ৮ হাজার ৭ শত ৯২ হেক্টর আমন ক্ষেত। বন্যার পানি নেমে যাওয়ার পরে বন্যার্ত এলাকাগুলোতে দেখা দেয় চরম দুর্ভোগ। রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনগুলোও ত্রাণ বিতরণে তৎপর হয়ে ওঠে।




