লিড নিউজ

খাদিম চা বাগানে ১৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজের উদ্বোধন

সিলেট মিডিয়া : সিলেট সদর উপজেলার খাদিম বুরজান চা বাগান লাইনে ১৪ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ব্রীজের উদ্বোধন করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

১৮ফেব্রুয়ারী বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সার্ভেয়ার মোঃ জামাল উদ্দিন, ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান শামীম, খাদিম চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি বিলাশ ব্যানারজী, নিরমলা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নান্টু রঞ্জন সিংহ, উত্তর সিলেট ভ্যালী চা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রীবাশ মাহালী, সাবেক মেম্বার দুলাল কর্মকার, সুশান্ত কুমার চাষা, খাদিম চা বাগানের সভাপতি সবুজ তাতি প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ খাদিম ও বুরজান চা কারখানা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় বার্ষিক ষোলপ্রহর ব্যাপী বিশ্বকল্যাণ শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হন এবং তাদের সাথে কৌশল বিনিময় করেন।

Related Articles

Back to top button