

সিলেটমিডিয়াডেস্ক: ছাতকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু ঘটেছে।বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের ভবেরগাও অরোণদয় গুচ্ছ গ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দুপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা যুবকটির লাশ উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে মানসিক ভারসাম্যহীন ঐ যুবক অরোণদয় গুচ্ছ গ্রামের একটি বৈদ্যুতিক খুটিতে উঠে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। নিহত যুবককে মানসিক ভারসাম্যহীনভাবে সিলেট-সুনামগঞ্জ সড়কে ঘোরাফেরা করতে দেখেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এব্যাপারে ছাতক থানা পুলিশের ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয়হীন ঐ যুবককে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



