লিড নিউজ

বালাগঞ্জে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ

এ কে এম কায়সারুল আলম : যুক্তরাজ্য বিএনপি ও বালাগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে বালাগঞ্জে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা বালাগঞ্জের ৩টি ইউনিয়নে বন্যার্থদের মাঝে চাল, আলু,পেয়াজ ও তেল বিতরণ করেন।

বালাগঞ্জ,বোয়ালজুর ও দেওয়ান বাজার ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।
এসময় ইলিয়াস পত্নী বলেন, সিলেটের গন মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এই অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। বিভিন্ন দুর্যোগে তিনি এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ইলিয়াস আলীর
ব্যাপক জনপ্রিয়তায় বর্তমান অবৈধ সরকার ওনাকে গুম করে রেখেছে। আমি আপনাদের কাছে বিচারের ভার রেখে গেলাম।

Related Articles

Back to top button