লিড নিউজ

নবীগঞ্জে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সড়কে পাথর ও বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নাজমুল হোসেন জীবন (৯) নামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্র ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সে বাহুবল উপজেলার সারংপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্বার করে সুরতহাল রিপোর্টের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরন করে। এ সময় মহাসড়কে প্রায় আধাঘন্টা সময় যানচলাচল বন্ধ তাকে।

জানাযায়, গত কয়েক দিন ধরে নিহত জীবন তার মায়ের সাথে তার মামার বাড়ী বড়গাও গ্রামে তাজুল মিয়ার বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার সময় তার মায়ের সাথে পারিবারিক কাজে বড়গাও বাজারে আসে। এ সময় রাস্তা পারাপার করার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাতর বুজাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। এ সময় ঘাতক ট্রাক পালিয়ে যায়।

হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাশেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

Related Articles

Back to top button