লিড নিউজ

অভিনব পন্থায় নকলের সুযোগ!

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ চলতি এসএসসি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অসোদুপায়ের (নকল) জন্য শিক্ষক/পরীক্ষার্থীদের বহিষ্কার করা হলেও টনক নড়েনি অনেকের। গত ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় টিএন খানম ডিগ্রী কলেজে (ভ্যানু) দু’জন শিক্ষককে অসোদুপায়ের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা, বহিষ্কার ও আপ্তাব উদ্দিন-আমিনা খাতুন কলেজে (ভ্যানু) এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হলেও এখনো বন্ধ হয়নি তাদের অপতৎপরতা। বিভিন্ন কৌশলে চালিয়ে যাচ্ছে নকলের প্রতারণার ফাঁদ। এমনি এক দৃশ্য বৃহস্পতি বার (১৬ ফেব্রুয়ারী) চোখে পড়ে সাংবাদিকদের। আপ্তাব উদ্দিন-আমিনা খাতুন কলেজে (ভ্যানু) পরীক্ষা শেষ হওয়ার পরও পরীক্ষার্থীদের আসনে অরক্ষিত অবস্থায় (১০৬ নং কক্ষে) পড়ে থাকতে দেখা যায় ৩ টি অতিরিক্ত উত্তরপত্র ! যার দিকে লোলুপ দৃষ্টি পরীক্ষার্থীদের !! যার ক্রমিক নং “খ-87311/ খ- 87312/ খ-87314 ”

এ ব্যাপারে জানতে চাইলে (কেন্দ্রে সচিব) হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুহিবুর রহমান কোন সদোত্তর দিতে পারেননি।

জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মামুনুর রশিদ বলেন, ;আমি প্রশিক্ষণে আছি ; !

মৌলভীবাজার জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button