লিড নিউজসুনামগঞ্জ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ!

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম সজিব (২২)। সে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

রোববার ওই ছাত্রীর বাবা সজিবকে আসামি করে নারী শিশু ও নিযার্তন দমন আইনে ধর্মপাশা থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে সজিব প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। উত্ত্যক্তের বিষয়টি মেয়েটি সজিবের বাবাকে জানায়। ছাত্রীর কাছে থেকে এ বিষয়টি জানার পর সজিবের বাবা তাকে বেশ কয়েকবার সতর্ক করেন। কিন্তু গত বুধবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় সজিব তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে সজিব সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button