
বিনোদন ডেস্ক: সদ্যই আমেরিকা থেকে নিজের দেশে ফিরেছেন দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। সালমান খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এরই মধ্যে এলো দুঃসংবাদ। দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন প্রিয়াঙ্কা।
দীর্ঘদিন আমেরিকায় বসবাস করার কারণে মুম্বাইয়ের আবহাওয়া তার প্রতি বিরূপ আচরণ করছে। এই মুহূর্তে নিজ বাড়িতে মায়ের সঙ্গে বিশ্রামে আছেন প্রিয়াঙ্কা। তবে তিনি একা নন, তার মা মধু চোপড়াও অসুস্থ বলে জানিয়েছেন নায়িকা।

অসুস্থতার সময়ে মায়ের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
মায়ের সঙ্গে অসুস্থতার সময়ের সেই ছবি ইতোমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির সঙ্গে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘যখন আমরা অসুস্থ হই, তখন একসঙ্গেই থাকি।’
এদিকে বলিউড অভিনেত্রীর অসুস্থতার খবর জানার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্তরা। তবে আপাতত সুস্থ আছেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন প্রিয়াঙ্কা।
সূত্র: ডেকান ক্রনিকল




