লিড নিউজ
দক্ষিণ সুরমায় জুয়ার সামগ্রীসহ তিন যুবক আটক


ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা থানার নাজিরবাজারস্থ এলাকা থেকে তীর শিলং জুয়া খেলার সামগ্রীসহ তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। আটককৃতদের কাছ থেকে নগদ টাকাও জব্দ করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন দক্ষিণ সুরমার আব্দিতপুরের মোবাশ্বির আলীর ছেলে লেবু মিয়া (২৯), ওসমানীনগর উপজেলার তাজপুরের আহমদ আলীর ছেলে নাঈম হোসেন (২৪) ও দক্ষিণ সুরমার আদিত্তপুরের মকলু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩২)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল ওয়াহাব জানান, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১০৫০ টাকা জব্দ করা হয়েছে। তাদের সাথে থাকা আরো ২-৩ জন জুয়াড়ি পালিয়ে যায়।




