অবশেষে রশিদপুরেই আটকে গেল রোডমার্চ


বিশেষ প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে টেকনাফ অভিমুখে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’র রোডমার্চে পুলিশের বাধা। গাড়িবহরটি সিলেটের দক্ষিন সুরমার রশিদপুর পয়েন্টে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়।
জানা যায়, ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠনের উদ্যোগে আজ সকাল পৌনে ১২টায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে রোডমার্চ বের করে দক্ষিন সুরমার রশিদপুর পয়েন্টে গেলে পুলিশ তাদেরকে বাধা দিয়ে ফিরিয়ে দেয়।
তবে সংগঠনের ত্রাণের গাড়ি টেকনাফ যাওয়ার অনুমতি দিলেও রোডমার্চের আড়াই শত গাড়ির অনুমতি দেইনি পুলিশ।
সংগঠনটির চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জানান, দুপুর ১২টায় দিকে দক্ষিন সুরমার রশিদপুর পয়েন্টে গেলে পুলিশ বাধা দিয়ে আমাদের ফিরিয়ে দেয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে থাকায় আমাদের রোডমার্চ করে টেকনাফে দেওয়া হয়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (গণমাধ্যম) মো. জেদান আল মুসা জানান, পঞ্চাশটি গাড়ির অনুমোদন থাকলে রোডমার্চে গাড়ির সংখ্যা আড়াই শতাধিক হয়ে যায়। টেকনাফ পর্যন্ত এর সংখ্যা কয়েক হাজারে গিয়ে পৌছবে এতে করে দেশের আইনশৃংখলা পরিস্থিতির ব্যাপক অবনতি হতে পারে। তবে সংগঠনের ত্রাণের গাড়ি টেকনাফ যাওয়ার আমরা অনুমতি দিয়েছি।
এর আগে সকাল পৌনে ১২টায় সিলেটের হুমায়ুন রশীদ চত্বর থেকে রোডমার্চ যাত্রা শুরু করেছে টেকনাফের উদ্দেশ্যে, রোডমার্চ যাত্রা শুরুর আগে সিলেটে এক উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মৌলানা মুহিউল ইসলাম বুরহান, বক্তব্য রাখেন মাওলানা শাহীনুর পাশা এডভোকেট,লে.কর্নেল (অব.) আতাউর রহমান পীর।



