লিড নিউজ
শানে মদিনা ইসলামী সাংস্কৃতিক পরিষদ হেতিমগঞ্জের গজল সন্ধ্যা রোববার

নিউজ ডেস্ক : অপসংস্কৃতির প্রতিরোধ আমাদের এ মিছিলে এসো হে জোয়ান, এসো হে তরুণ এই স্লোগান কে সামনে রেখে “শানে মদিনা ইসলামী সাংস্কৃতিক পরিষদ হেতিমগঞ্জ এক গজল সন্ধ্যার আয়োজন করেছে।
আগামী রোববার ( ২৪ শে ডিসেম্বর) বিকাল ৪ টায় হেতিমগঞ্জ-দেওয়ানরোডের সবুজ কুঁড়ি শিশু বিদ্যালয় সংলগ্ন (মছকাপুর) মাঠে এ গজল সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
নন্দিত আবৃতি শিল্পী আহমেদ হাবিব নেওয়াজের উপস্থাপনায় গজল সন্ধ্যায় প্রধান শিল্পী হিসেবে গজল পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, গীতিকার, সুরকার ইসলামী সাংস্কৃতিক সংঘঠন রিসালাহ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক কবি মুজাহিদ ইসলাম বুলবুল।কোরআন তিলাওয়াত করবেন ক্বারী মাওলানা মাজহারুল ইসলাম (হবিগঞ্জ)।
এছাড়াও ইসলামী সংগীত পরিবেশন করবে জাতীয় সাংস্কৃতিক সংঘটন অনুপ্রাস, রিসালাহ ও সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। উক্ত গজল সন্ধ্যায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন শানে মদিনা ইসলামী সাংস্কৃতিক পরিষদ হেতিমগঞ্জের নের্তৃবৃন্দ।




