লিড নিউজ

চুনারুঘাটে গাজাঁসহ আটক ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকায় অভিযান চালিয়ে  ৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগষ্ট) ভোররাতে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো,উপজেলার বাল্লা সীমান্ত এলাকার টেকেরঘাট গ্রামের আইয়ুব আলীর ছেলে আউয়াল (২২) ও জাফু মিয়ার ছেলে ফারুক মিয়া।

এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে  তাদের আটক করে।এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

 

চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Back to top button