চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) ভোররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো,উপজেলার বাল্লা সীমান্ত এলাকার টেকেরঘাট গ্রামের আইয়ুব আলীর ছেলে আউয়াল (২২) ও জাফু মিয়ার ছেলে ফারুক মিয়া।
এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে তাদের আটক করে।এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।