লিড নিউজ
সিনিয়র সহকারী সচিব হলেন ১৭৫ কর্মকর্তা


নিউজ ডেস্ক: বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭৫ জন কর্মকর্তাকে সহকারী সচিব থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতি দিয়ে এই আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ অনুযায়ী সিনিয়র স্কেল পদে পদোন্নতি দেয়া হলো।
এদিকে শিক্ষাজনিত ছুটিতে থাকা ১০ কর্মকর্তার পদোন্নতির কথা আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া বেশির ভাগই ৩১তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। এর মধ্যে কিছু আছেন ৩০তম বিসিএসের আছেন।




