লিড নিউজ
ওসমানী হাসপাতালের সামনে বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ছিনতাই


নিজস্ব প্রতিবেদক : বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে এক লাখ ৯৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে নগরীর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ওসি গৌছুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় দোকান ও সড়কের সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আছাদ হাসপাতালের সামনে আনোয়ার জেনারেল স্টোরে বিকাশের টাকা লেনদেন করে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেলে করে আসা ৪-৫ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসাপাতালে ভর্তি করে।
আহত আছাদ মিয়া (২৫) বিকাশ এজেন্টে এসআর পদে কর্মরত।




