লিড নিউজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গ্রিনহিল স্কুলের আলোচনা সভা

মোঃ মতিউর রহমানঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে গ্রিনহিল প্রি ক্যাডেট আইডিয়াল স্কুলে আজ সকাল ১০ ঘটিকার সময় ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরষ্কার বিতরণ, বর্ণাঢ্য র‍্যালী ও এক আলোচনা সভার অায়োজন করা হয়।

স্কুলের সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ছাএ বাদশা মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়নের ৭ নিং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনলাইন সদর বার্তার আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট নুরুল আমীন, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মোঃ মতিউর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান, স্কুলের পরিচালক মোঃ বাবুল আহমদ, প্রধান শিক্ষক মোঃ মনসুরুল হক, সহকারী শিক্ষক আনিসুর রহমান, সহকারী শিক্ষিকা মিছমা আক্তার, শামিমা আক্তার, জেসমিন আক্তার, ডাঃ নিজাম উদ্দিন, অভিবাভক সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন আরব আলী, হাসনা বেগম, দিলারা বেগম প্রমুখ।

Related Articles

Back to top button