লিড নিউজ

ওসমানীনগরে যুবকের আত্মহত্যা

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে দিদার শিকদার (২৪) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার তেরহাতি গ্রামের মৃত আবদুস ছবুর শিকদারের ছেলে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।

বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দিদার শিকদার তেরহাতি গ্রামের তার চাচাত ভাই প্রবাসী জাহাঙ্গীরের বাড়িতে থাকত। বৃহস্পতিবার সকালে বসত ঘরের মেঝেতে তার ফাঁশ দেয়া লাশ দেখতে পাওয়া যায়।

ওসমানীনগর থানার এসআই তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কী কারণে আত্মহত্যা করেছে এর কারণ জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Back to top button