লিড নিউজ

ছাতকে শীতবস্ত্র ও বাণিজ্য মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক : সোমবার (১২ মার্চ) সকালে ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যৌথভাবে পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী ও মাঠ কমিটির সভাপতি সুনু মিয়া।

মাসব্যাপী মেলার শতাধিক স্টলে থাকছে বিভিন্ন ধরনের বাণিজ্যিক পণ্য, ক্রোকারিজ সামগ্রী, রকমারী শিশু সামগ্রী, আকর্ষণীয় ফাস্টফুড সহ পানীয় জাতীয় খাবার। বিনোদনের জন্য থাকছে সার্কাস, মৃত্যুকুপে কার, মোটর সাইকেল ড্রাইভিং, নাগরদোলা, হাতি-ঘোড়ার খেলা ও ম্যাজিক। মেলাকে আরো আকর্ষণীয় করতে প্রতিদিন রাত ১০ টায় অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র। লটারির পুরস্কার হিসেবে থাকছে প্রাইভেট কার, মোটর সাইকেল, ফ্রিজ, এলইডি টিভি, মোবাইল ফোন সহ ৫২টি আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন ২টি করে পুরস্কার বাড়ানো হবে বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সব ধরনের জুয়া ও অশ্লীলতা বর্জিত শীতবস্ত্র ও বাণিজ্য মেলায় বিনোদনমোদিদের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি। মেলার উদ্বোধনকালে আওয়ামী লীগ নেতা শাহীন চৌধুরী, ক্রীড়া সংস্থার সেক্রেটারি, কৃতি ফুটবলার লাল মিয়া, কৃতি ফুটবলার আজিজুর রহমান, মঈন উদ্দিন মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button