লিড নিউজ

আশুলিয়াতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

আয়োজিত ৩০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়া কেন্দ্রীক “সবার জন্য হাসি” একটি অরাজনৈতিক ও অলাভজনক
সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির “আশুলিয়া শাখা” ২৫ আগস্ট রোজ শুক্রবার
IMG-20170825-WA0022-02
আশুলিয়ার দত্তপাড়াতে ৩০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আগাম ঈদ বস্ত্র
বিতরণ করে। অনুষ্ঠানের সময় শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও চকলেট তুলে দেই
সংঠনের সেচ্ছাসেবকেরা। অনুষ্ঠানের সূচনা করেন স্থানীয় ওয়ার্ড মেম্বার এবং
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আশুলিয়া শাখা আহ্বায়ক তারিফ আহমেদ। ঈদের আগে
নতুন ঈদ পোষাক হাতে পেয়ে প্রত্যেক শিশুর মুখে আনন্দের হাসি দেখতে পাওয়া
যাই। অনুষ্ঠান সভাপতি জানান – শিশুদের জন্য এই ঈদে আমরা কিছু করতে পেরে
আন্দিত।আশা রাখি ভবিষ্যতে আরো বড় পরিসরে এইসব শিশুদের পাশে আমরা দাঁড়াতে
পারবো।  স্থানীয় ওয়ার্ড মেম্বার এমন অনুষ্ঠানকে সাধুবাদ জানিয়েছেন এবং
ভবিষ্যতে এমন মহৎ কাজে পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়েছেন।

Related Articles

Back to top button