সিলেট বিভাগসিলেট
জকিগঞ্জে ভারতীয় সিগারেট ও বিড়িসহ আটক ১


সিলেটমিডিয়াডেস্ক: জকিগঞ্জের বারহাল ইউপির শাহগলী বাজার এর মেসার্স দেলোয়ার স্টোর থেকে অনুমানিক মূল্য ৮৪ হাজার ৮শ টাকার ভারতীয় শেখ নাসিরদ্দীন বিড়ি উদ্ধার করেছে করে জকিগঞ্জ থানা পুলিশ। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান বৃহস্পতিবার সন্ধ্যায় শাহগলী বাজার এর দেলোয়ার স্টোর থেকে ৪১৪০০ শলাকা ভারতীয় সিগারেট ও ২০০০ শলাকা নাসিরুদ্দীন বিড়ি উদ্ধার করা হয়ছে। ঘটনায় খিলগ্রামের মৃত সজ্জাদ আলীর পুত্র মোঃ সিরাজ মিয়া উরফে টুরি সিরাজ (৫২) কে পুলিশ আটক করেছে।




