লিড নিউজ

সিলেটীদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস: ব্রিটিশ হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক:  বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার মিস এলিসন ব্লেইক বলেছেন বাংলাদেশ ও বৃটেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। বিশেষ করে সিলেটের সাথে বৃটেনের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। ব্রিটিশ সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যথেষ্ট সহযোগিতা প্রদান করে থাকে। তাছাড়া বাংলাদেশী নাগরিকরাও বৃটেনের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি দুই দেশের বিরাজমান বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশে পুনরায় ভিসা সেন্টার চালু ও বাংলাদেশীদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
তিনি মঙ্গলবার দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতাদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক এহতেশামুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Back to top button