লিড নিউজ
দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের লাশ

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন টেকনিকেল রোডের সাদুর বাজার সংলগ্ন নদীর অংশ থেকে অজ্ঞাত(২০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১ টায় এ লাশ উদ্ধার করা হয়।
দক্ষিন সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ হারুন রশিদ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।




