লিড নিউজ
সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারসহ নিহত ২


নিউজ ডেস্ক সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানার আওতাধীন চানপুরে বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোলাপগঞ্জের শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাসসহ দুজনের মৃত্যু হয়েছে। নিহত অন্যজন ছাতকের বাসিন্দা রুহুল আমিন দুলন।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহত গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাস দাপ্তরিক কাজ কর্মশেষে বিকালে সিএনজি অটোরিক্সাযোগে ছাতকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে চানপুর নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। পরে তাদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলামসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।




