লিড নিউজ

অস্বাস্থ্যকর পরিবেশে ক্লাস করে জুড়ীর মক্তদীর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিদ্যালয়ের পাশে একটি বড় নালা থাকায় বর্ষা মৌসুমে বৃষ্টি হলে ওই নালা দিয়ে পানি প্রবাহিত হয়ে অন্যত্র চলে যায়। কিন্তু বাধ সাধে এক শ্রেনীর স্বার্থান্বেষীমহল। তারা তাদের ফায়দা লুটার জন্য সেই নালাতে পাকা বাধ নির্মাণ করে পানির প্রবাহ বন্ধ করে দেন। আর তাতে মাছ চাষ করার জন্য মৎস্য অধিদপ্তর থেকে লিজ এনে তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছেন বলে এলাকার শুভাকাঙ্খি ও বিদ্যালয় শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিনের।

তারা বলেন, বিদ্যালয়ের পাশের নালাটি সরকারি খাস জায়গা। উক্ত জায়গায় মাছ চাষ করার ফলে, সেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট গুল্মলতা, কচু, কচুরিপানা ও অন্যান্য জাতের লতাপাতা পচে পানিতে দূর্গন্ধের সৃষ্টি হয় হরহামেশা। এতে বিদ্যালয় শিক্ষার্থীদের ক্লাস করা দূরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের অনেকেই মাঝে মাঝে মাথা ব্যথা, সর্দি-কাশি, বমিসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে বাড়ি চলে যেতে বাধ্য হয়। দূর্গন্ধের ফলে, শ্রেনীতে বসে শিক্ষার্থীদের পড়ালেখা যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি পাঠদানে কষ্ঠ হচ্ছে শিক্ষকদেরও। অত্র বিদ্যালয় সংলগ্ন আশপাশের কৃষি জমি, বাড়ি-ঘরসহ স্থানীয় মার্কেটের আবর্জনা ও কয়েকটি বাথরুমের ময়লা বের হয়ে যাওয়া একমাত্র মাধ্যমই অত্র বিদ্যালয়ের পাশের নালাটি।

এ ব্যাপারে জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি ও বিদ্যালয় প্রধান ইসহাক আলী বলেন, শিক্ষার উন্নতি সাধনে সুন্দর পরিবেশ প্রয়োজন। এজন্য উক্ত নালার লিজ বাতিল করে জায়গাটি বিদ্যালয়কে ভরাট করে দিতে পারলে যেমন পরিবেশ দূষণ বন্ধ হবে,তেমনি শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা দূর্গন্ধ থেকে রক্ষা পাবে।

Related Articles

Back to top button