লিড নিউজ

স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ নিয়ে অপপ্রচার: কান না দেওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক : বিগত বছরগুলোতে কানাইঘাট উপজেলায় বিভিন্ন ধরনের সেবাধর্মী কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ।

সম্প্রতি একটি কুচক্রী মহল সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার করছে। তারই প্রেক্ষিতে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রেনেসাঁ।

19850672_1170945036343055_401902173_o

প্রেস বিজ্ঞপ্তিটি হুবুহু তুলে ধরা হল।

বিজ্ঞপ্তি:

সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রেনেসাঁ ২০১০ সাল থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সম্প্রতি একটি অসাধু চক্র রেনেসাঁর নাম ও লোগো ও থিম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও অপ্রীতিকর তথ্য ছড়াচ্ছে। রেনেসাঁ-র নাম ব্যবহার করে চক্রটি মিথ্যা, বানোয়াট উপদেষ্টা বানিয়ে কানাইঘাটের গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিভ্রান্ত ও হেয় করার চেষ্টা করছে।

রেনেসাঁ-র সাথে এদের কোন ধরনের সম্পৃক্ততা নেই। রেনেসাঁ-র সকল শুভাকাঙ্ক্ষী এবং পৃষ্টপোষকদের এ ব্যাপারে সজাগ দৃষ্টি কামনা করছি। এবং এসব বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল।

পাশাপাশি রেনেসাঁ-র তৃতীয় কার্যনির্বাহী পরিষদ ও ফেইসবুক গ্রুপ, পেইজ লিংক নিচে সংযুক্ত করা হল।

ফেসবুক পেজ লিংকঃ www.facebook.com/bdrenesa

ফেসবুক গ্রুপ লিংকঃ রেনেসাঁ

নিউজ লিংকঃ

www.kanaighatnews.com/2017/05/blog-post_6.html?m=1

http://www.sylhetmedia.com/?p=22549

http://www.newschamber24.com/?p=27737

Related Articles

Back to top button