লিড নিউজ

সাহেবের বাজার সড়কের উন্নয়নে ধীর গতি: ঝুকি নিয়ে চলছে যানবাহন

মোঃ মতিউর রহমানঃ- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম সাহেবের বাজার সড়ক। এ সড়কে এক বছর থেকে ধীর গতিতে চলছে সড়কটির উন্নয়ন মূলক কাজ। পরিকল্পনা বিহীন কাজ করায় এ অঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ নেই।সদর উপজেলা  সূত্রে থেকে জানা যায় ধুপাগুল থেকে সিমার বাজার সদর অংশ পর্যন্ত সড়কটি উন্নয়ন মূলক কাজে মোট ৪ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয় করার কথা রয়েছে। এরি মাঝে কাজের এক বছর শেষে ৭ কিঃমিঃ সড়কের মধ্যে মাএ ১ কিঃমিটারের কম রাস্তার কাজ শেষ হয়েছে কাজটি চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা থাকলে ও কাজের ধীর গতির কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ধুপাগুল পয়েন্ট থেকে মহালদিক পর্যন্ত রাস্তার অবস্থা সব চেয়ে বেশি খারাপ আদম ট্রেডিং এর সামনে রাস্তার উপরে নদীর মত হয়ে ২৪ ঘন্টা পানি জমে থাকায় গাড়ীর ইঞ্জিলে পানি লেগে বিকল হয়ে পড়ে ছোট ছোট যানবাহন, এসময় যাএীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
সড়কের এক পাশের কাজ শেষ হতে না হতে অন্য পাশের মাটি খুড়ে রাখা হয়েছে, যে কারণে কিছু কিছু স্হানে প্রতিটি মূহুর্তে জীবনের ঝুকি নিয়ে চলছে যানবাহন। রাতারগুল সোয়াম ফরেষ্টে এর প্রধান যাতায়াত পথ হওয়ায় বর্তমানে প্রতিদিন দেশ বিদেশ থেকে আসা হাজার হাজার পর্যটক জীবনের ঝুকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে।

এদিকে সড়ক সংস্কারে ব্যপক অনিয়মের কারণে মাত্র দুই সপ্তাহের মধ্যে সংস্কার করা সড়কটি কিছু কিছু জায়গায় ভেঙ্গে গেছে। এতে করে এলাকায় দেখা দিয়েছে চরম ক্ষোভের।

এলাকাবাসীর পক্ষে খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনছার আলী ক্ষোভ জানিয়ে বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান কার তোয়াক্কা না করে শুরু থেকে এ সড়কের কাজে নিম্ন মানের মালামাল দিয়ে কাজ করে যাচ্ছে। এরি মাঝে সংস্কার করার দুই সপ্তাহের মধ্যে আলাই বহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুনরায় গর্ত হয়ে গেছে। সরকার টাকা দিচ্ছে ঠিকই কিন্তু সে পরিমাণ কোন কাজ না হওয়ায় স্হানীয় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চরম  ক্ষোভের, এ বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

একইভাবে ক্ষোভ প্রকাশ করেন ইয়াংস্টার সমাজ কল্যাণ সংস্হার সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত বলেন, মাত্র ১৪/১৫ দিন আগে প্রায় ১ কিঃ মিঃ রাস্তা সংস্কার করা হয়। কিন্তু কাজটি যদি সঠিকভাবে করা হত তাহলে ১৪/১৫ দিনের মাথায় ভেঙ্গে যাওয়ার কথা নয়। এভাবে সরকারি টাকা নয়ছয় করার কোনও যৌক্তিকতা তাদের নেই। এ অনিয়মের প্রতি যথাযথ ব্যবস্থা নিতে সরকারি সংশ্লিষ্ট বিভাগের প্রতি অনোরুদ জানান।

এ সড়কে নিম্ন মানের কাজ হচ্ছে শিকার করে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দিলোয়ার হোসেন জানান আমি দফায় দফায় উপজেলা ইঞ্জিনিয়ার সহ সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে এই নিম্ন মানের কাজের কথা বলেছি কিন্তু বাস্তবে তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি, তাতে আমি হতাশ হয়েছি। আদম ট্রেডিং এর সামনে মনে হয় একটি নদী সেখানে প্রতিদিন শত শত গাড়ীর ইঞ্জিলে পানি লেগে আটকা পড়ে। যার জন্য এ স্হানটি সংস্কার করা জরুরি প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল আজম জানান সিলেটে বেশি বৃষ্টির কারণে কাজে একটু বিলম্ব হচ্ছে তবে নিম্ন মানের কাজ ও দুই সাপ্তাহের মধ্যে সংস্কার করা রাস্তা কি কারনে ভেঙ্গে গেছে সেটি তদন্ত করে দেখা হবে।

Related Articles

Back to top button