লিড নিউজ
রাজনগরে অস্ত্রসহ ডাকাত আটক


মৌলভীবাজার প্রতিনিধি :: দেশিয় অস্ত্রসহ পিপলু মিয়া (২২) নামে এক ডাকাত কে আটক করেছে রাজনগর থানা পুলিশ। পিপলু মিয়া রাগনগর উপজেলার দত্তগ্রামের সুরুজ মিয়ার ছেলে।
রবিবার (২৩) জুলাই ভোরে গোপণ সংবাদের ভিত্তিতে রাজনগর উপজেলার করতল এলাকায় ৫/৭ জন ডাকাত ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় রাজনগর থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলি ও ১ টি সর্ট গান, ২ টি পাইপগানসহ পিপলুকে ডাকাতকে আটক করে। অন্য ৫/৬ জন ডাকাত এসময় পালিয়ে যায়।
এ ব্যাপারে তাহার নামে রাজনগর থানায় অস্ত্র ও ডাকাতি মামলার দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে এডিশনাল এসপি (সদর সার্কেল) মো: সাইফুল্লাহ জানান, আটক পিপলুর বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা ও জাল টাকার মামলা রয়েছে।




