মর্মান্তিক বিমান বিধ্বস্ত নিয়ে প্রত্যক্ষদর্শীরা কী বললেন


নিউজ ডেস্ক: নেপালের কাঠমাণ্ডু বিমান বন্দরে দেশে ফেরার অপেক্ষায় থাকা ৩৫ যাত্রী নিয়ে ফিরেছে রিজেন্ট এয়ার ওয়েজের একটি বিমান। এদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। জেনে নেবো তাদের অভিজ্ঞতার কথা।
প্রতক্ষ্যদর্শীদের একজন বলেন, ‘তাকাইতে তাকাইতে বিমানট নেই। শুধু কালো ধোঁয়া আর ধোঁয়া। ৫ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়েছে।’
আর এক প্রতক্ষ্যদর্শী বলেন, ‘দেখলাম একটা বিকট শব্দ, জানলা দিয়ে অতটা বোঝা যায়নি। আমাদের সাথে থাকা এক ভাই কান্না শুরু করে দিয়েছে বললো ভাই বাংলাদেশের সব মানুষ শেষ। তখন আমার হাত পা কাপুনি শুরু হয়ে গেছে।’
আরো কয়েকজন বলেন, ‘বিমানে পাখাটা প্রথমে মাটিতে লাগার পর বিধ্বস্ত হয়েছে। বিমান নামার পর এক সাইডে কাত হয় হঠাৎ বিকট শব্দে রানওয়েতে ছিটকে পড়ে গেলো। এবং বড় বড় আগুনের কুণ্ডলী আর ধোঁয়া উঠতে লাগলো। আমরা চিৎকার করে উঠলাম বাংলাদেশের মনে হয় কেউ বেঁচে নেই।’




