লিড নিউজ

মৌলভীবাজারে জেলা ছাত্রদল নেতাকে কারাগারে প্রেরণ

মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক গাজী মারুফকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

রবিবার (৩০ জুলাই) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

পুলিশ এসল্ট মামলার (মামলা নং২৮৪/১৪) জামিন আবেদন করলে বিচারক এটা নামঞ্জুর করে।

গাজী মারুফের এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী জানান, জি আর ২৮৪/১৪ (সদর) একটি রাজনৈতিক ও পুলিশ এসল্ট মামলায় গাজী মারুফের জামিন অদ্য চাইলে আদালত জামিন না দিয়ে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। আমরা উক্ত আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মিছ কেইছ করে জামিন চাইব।

Related Articles

Back to top button