লিড নিউজ

মাধবপুরে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ জাকির হোসেন (২৭) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।জাকির ব্রাহ্মনবাড়িয়া জেলার চুম্বকগরের বড় পুকুরপাড় এলাকার ছাদির হোসেনের ছেলে।

গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদুজ্জামান অভিযান চালিয়ে মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের সামনে থেকে তাকে আটক করেন।এসময় তার কাছ থেকে ৪ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।

Related Articles

Back to top button