লিড নিউজ

মৌলভীবাজারে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরের সোনাপুর এলাকায় এক দুবাই প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বাবলী বেগম (২৫)।

সোমবার দুপুরে সোনাপুর এলাকার বড়বাড়ি নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

বাবলী বেগমের স্বামী খসরু মিয়া দুবাই প্রবাসী ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহমদ জানান, দুপুরে বাবলী তার নিজ কক্ষে ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে।

খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাবলী কি কারণে আত্মহত্যা করেছে তদন্তের পর জানা যাবে।

Related Articles

Back to top button