লিড নিউজ

বিয়ানীবাজারে সংঘর্ষ : মহিলাসহ আহত ১০

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারিতে তুচ্ছ ঘটনার জের ধরে পাশাপাশি দু বাড়ির বাসিন্দারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে মহিলাসহ ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। জানা যায়, ইউনিয়নের লাউঝাড়ী গাঙ্গপার গ্রামের মানিক মিয়া গংদের সাথে আমির আলী গংদের সংঘর্ষ ঘটে। পাশাপাশি দুই বাড়ির দুই শিশুর মধ্যে ঝগড়া নিয়ে উভয় পক্ষ প্রথমে বাগবিতণ্ডা এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হন। আহতদের মধ্যে মহিলাও রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিয়ানীবাজার থানা ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের বিয়ানীবাজার ও সিলেটে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button