লিড নিউজসিলেট বিভাগ
সিলেটে আরো ৮১ জন আক্রান্ত


নিউজ ডেস্ক: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আজ আরো ৮১ জন করোনা আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান মোট ২৭৫ জনের করোনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ৮১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ৮১ জন সিলেট জেলার বাসিন্দা।
এর আগে ২৪ জুন ওসমানীর পিসিআর ল্যাব থেকে ২৮৪ টি নমুনা পরীক্ষার পর ৭৮ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।




