লিড নিউজ

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং জীপ গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে ১৫জন আহত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে হবিগঞ্জ সড়কের ছিলাপাঞ্জা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

এসময় ছিলাপাঞ্জা বাজারে আস্মিকভাবে দোকানের ভিতরে জীপটি প্রবেশ করলে অনুমান দেড় লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়।

এদিকে গুরুতর আহত মজলিশপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে সেবুল মিয়া (৪০), সৈদ্যারটুলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে আনোয়ার (২২), পাড়াগাঁও গ্রামের বারিক মিয়ার ছেলে সালমান (১) আলী আকবরের ছেলে নাজমুল কে বানিয়াচং হাসপাতাল ও সৈদ্যারটুলা গ্রামের জাহির মিয়ার ছেলে তারেক (২২) কে আশংকা জনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।

বাকীদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ড্রাইভার গ্রেফতার আতংকে গাড়ী নিয়ে পালিয়ে যায়।

Related Articles

Back to top button