লিড নিউজ

প্রধানমন্ত্রীর কাছ থেকে ল্যাপটপ গ্রহণ করলেন বদর উদ্দিন কামরান

ডেস্ক রিপোর্ট : গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য ল্যাপটপ গ্রহণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।

বিশেষ বর্ধিত সভায় দলের প্রতিটি সাংগঠনিক জেলার জন্য প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দেওয়া ল্যাপটপ হস্তান্তর করেন শেখ হাসিনা।

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান
স্থানীয় সংসদ সদস্যদের সমালোচনা করে বলেন, “সিলেটে ১৯টি সংসদীয় আসনে এমপিরা বিজয়ী হওয়ার পর নেতা-কর্মীদের সঙ্গে বিশাল পার্থক্যের সৃষ্টি হয়। জনগণ এবং সাধারণ নেতা-কর্মীরা এমপিদের কাছে যেতে পারে না।”

গণভবনে এই সভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখেন।

তিনি বলেন, “আমরা পার্টিকে আরও স্ট্রংগার, আরও সুশৃঙ্খল এবং আরও স্মার্ট করব। স্মার্টার আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই।”

জনগণের সঙ্গে ভালো আচরণ করতেও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তার বক্তব্যের পর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। তারপর শোক প্রস্তাব উত্থাপন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

সূচনা বক্তব্যের পর দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র উন্মোচন এবং নিজের সদস্যপদ নবায়ন করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

Related Articles

Back to top button