লিড নিউজ

সিলেট থেকে পলাতক ছাত্রদল নেতার ছোট ভাই নিখোঁজ

নিউজ ডেস্ক : সিলেট থেকে ছাত্রদল নেতা কামরুল ইসলাম ফাহিম এর ছোট ভাই রায়হানুল ইসলাম রাহিম (২২) নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) ভোরে ইসলামপুর (মেজরটিলা) প্যারাগন টাওয়ারের ১০৬ নম্বর বাসা থেকে বেরিয়ে গেলে তার আর খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে তার ছোট ভাই নাদিম বুধবার (১৯ জুলাই) কোতোয়ালী থানায় জিডি (নং ৯৪৮) করেন। রাহিম ইসলামপুর (মেজরটিলা) বাজারের ব্যবসায়ী হাফিজ নুরুল ইসলাম আমিরের ছেলে এবং হত্যা মামলার ওয়ারেন্ট আসামী ছাত্রদল নেতা কামরুল ইসলাম ফাহিম এর ছোট ভাই।

জিডিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার ভোরে নিজ বাসা থেকে কলেজের উদ্দ্যেশ্যে রওয়ানা হয় রাহিম(২২)। অনেক জায়গায় তাকে খুঁজেও সন্ধ্যান মিলেনি।

উল্ল্যেখ্য, হাফিজ নুরুল ইসলাম আমির একাধিক মামলায় আটক হয়ে বর্তমানে জেলে আছেন। পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে অজ্ঞ্যাত কিছু সন্ত্রাসী দ্বারা আহত হয়েছিল রাহিম।

Related Articles

Back to top button