বানিয়াচংয়ে ডাকাতসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলারবানিয়াচংয়ে ডাকাত জুয়েলসহ ৩ মাদক ব্যবসায়ীকেআটক করেছে পুলিশ।
আটককৃত ডাকাত জুয়েল উপজেলা সদরেরনন্দীপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে জুয়েল মিয়াওরফে চোরা জুয়েল।
মঙ্গলবার (২৫ জুলাই) ভোররাতে উপজেলারউত্তর–পূর্ব ইউনিয়নের দত্তপাড়া গ্রামের প্রবাসীমোস্তাকিম মিয়ার ঘরের দরজার পাশে টিনের বেড়াকেটে দরজাটির সিটকারী খুলে ভেতরে ঢুকেস্বর্ণালংকার ও মূল্যবান মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে।
এসময় গৃহকর্তা মোস্তাকিম চোরা জুয়েলকে ঝাপটেধরে চিৎকার শুরু করলে বাড়ীর লোকজনসহআশপাশের লোকজনের ঘুম থেকে জেগে এসেচোরা জুয়েলকে গণধোলাই দিয়ে থানায় খবর দেন।পরে টহল পুলিশ এসে তাকে গ্রেফতার করে থানায়নিয়ে যায়।
একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানারএসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে একদলপুলিশ উপজেলা সদরের দেশমুখ্যপাড়ায় অভিযানচালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় নন্দীপাড়া গ্রামেরমনু মিয়ার আরেক ছেলে সুহেল মিয়া (ডাকাতজুয়েলের বড় ভাই), একই গ্রামের রুকুম আলীরছেলে রিপন মিয়া ও চতুরঙ্গরায়েরপাড়া গ্রামের মৃতগোলাম রহমান ওরফে গোলা রহমানের ছেলে মিন্টুমিয়াকে আটক করে।
আটককৃতদের কাছ থেকে পুলিশ ৬ পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করে।




