লিড নিউজ

গোয়াইনঘাটে ২৩ লাখ টাকার ভারতীয় কাপড়সহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাট থেকে প্রায় ২৩ লক্ষ টাকার ভারতীয় কাপড় ভর্তি একটি পিকআপভ্যান আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় চোরাকারবারী সন্দেহে দু’জনকে আটকও করা হয়। কাপড়গুলো ভারত থেকে চোরাইপথে দেশে আনা হয়েছিলো বলে দাবি পুলিশের।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোরে গোয়াইনঘাট থানার ফতেহপুর ইউনিয়নের অফিসের সামনে থেকে ভারত থেকে আসা তৈরী কাপড় ভর্তি পিকআপ ভ্যান (সিলেট-মেট্রো-ন-১১-০২৭৬) আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় রেহান আহমদ রায়হান(২০) ও লিটন আহমেদ(২১) নামে দু’জনকে আটক করা হয়। আটককৃত দু’জনেরই বাড়ি ফতেহপুর এলাকায়।

সুঝ্হান চাকমা জানান, আটক পিকআপ ভ্যান তল্লাশী করে ৫০৫ পিছ ভারতীয় শাড়ি এবং ১৬ বান্ডিল ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়।  যার মূল্য প্রায় ২৩ লক্ষ ৭৩ হাজার টাকা।

এ ব্যাপারে এসআই মিজানুর রহমান বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলে জানান সুজ্ঞান।

Related Articles

Back to top button