আন্তর্জাতিক

ফেসবুক লাইভে কথা বলে কলেজ ছাত্রীর আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক: ফেসবুক লাইভে বন্ধুর সঙ্গে কথা বলছিল দ্বাদশ শ্রেণির ছাত্রীটি। আর কথা বলতে বলতেই সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল সে।

রবিবার (১০ জুন) সকালে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বৈদ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার সকালে মৌসুমী মিস্ত্রির (১৭) মরদেহ উদ্ধারের সময়ও তার মোবাইল ফেসবুক লাইভ মোডে ছিল। আত্মঘাতী মৌসুমী সোনারপুরের কামরাবাদ হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রণয়ঘটিত কারণেই এই আত্মহত্যা। পুলিশ জানিয়েছে, স্থানীয় এক তরুণের সঙ্গে সম্পর্ক ছিল মৌসুমীর। তার সঙ্গে শনিবার একটি অনুষ্ঠানেও গিয়েছিল সে। সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ বাড়ি ফিরে আসে। তার পর সে দিন রাতে ওই তরুণের সঙ্গেই ফেসবুক লাইভে কথা বলতে বলতেই আত্মহত্যা করে।

তরুণীর মা শম্পা মিস্ত্রি নার্সের কাজ করেন। তিনি জানান, শনিবার নাইট ডিউটি ছিল। ফলে সে দিন সন্ধ্যাতেই বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। তবে, তার আগে মেয়েকে দেখে কিছু একটা সন্দেহ হয়েছিল তার।

শম্পা দেবীর কথায়, ‘চোখ-মুখ দেখে মনে হয়েছিল মেয়েটা কোনও একটা সমস্যায় আছে। নাইট ডিউটি থাকায় তাড়াতাড়ি চলে যাই। ভেবেছিলাম পরের দিন সকালে বাড়ি ফিরে সব জিজ্ঞাসা করব।’ সূত্র: আনন্দ বাজার

Related Articles

Back to top button